চন্দনাইশে বরুমতি ব্রিজ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু

Our Chandanaish ·

চন্দনাইশে বরুমতি ব্রিজ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু
চন্দনাইশে বরুমতি ব্রিজ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | Our Chandanaish

চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজ এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া মোহাম্মদ হাশেম (নামে এক ব্যক্তির) হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি সেখানে মুমূর্ষু অবস্থায় পড়েছিলেন এবং তাঁর মৃত্যুর কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত মোহাম্মদ হাশেম চন্দনাইশ উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের বাদশার পাড়ার বাসিন্দা। তাঁর বাবা দানু মিয়া এবং মা মহররম খাতুন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পেশায় কৃষক হাশেমের শ্বশুরবাড়ি উপজেলার চাগাচর এলাকায়।

চন্দনাইশে বরুমতি ব্রিজ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু
চন্দনাইশে বরুমতি ব্রিজ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে আখি আকতার আয়শা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের এক থেকে দুই বছর পর তিনি শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। তাঁদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে ছিল। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ে মারা গেছেন।

এদিকে বরুমতি ব্রিজ এলাকায় কী পরিস্থিতিতে তিনি মুমূর্ষু অবস্থায় পড়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণও অস্পষ্ট রয়েছে।

ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন

সর্বশেষ খবর