দোহাজারীতে মহাসড়ক দখল করে দৈনিক বাজার, যানজটে ভোগান্তি
Our Chandanaish ·
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় মহাসড়ক দখল করে বসানো হচ্ছে দৈনিক বাজার।
এতে প্রতিদিন যানজট লেগে থাকছে। চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, দোহাজারী পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মহাসড়কের দুই পাশ দখল করে সবজি, মাছ-মুরগী-মাংস, ফলসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছে। ফুটপাত তো দূরের কথা, মূল সড়কের অনেকটা জায়গা দখল হয়ে যাওয়ায় বড় গাড়ি চলাচলে হিমশিম খেতে হচ্ছে। সকাল ও বিকেলে বাজারের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
