চন্দনাইশে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী ২০২৬ জমে উঠেছে, ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়
Our Chandanaish ·
চট্টগ্রামের চন্দনাইশে মুজাফফরাবাদ কলেজ সংলগ্ন কালাম কনভেনশন হলে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী-২০২৬ জমে উঠেছে।
গত ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে।
মেলায় প্রায় ৩০টির অধিক স্টলে হস্তশিল্প, নকশীকাঁথা, জামদানি, বুটিক কালেকশন, মৃৎশিল্প, বাঁশ-বেতের আসবাবপত্র, পাটজাত পণ্য, শিশুদের খেলনা, কসমেটিকস ও মুখরোচক খাবারের স্টল বসেছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা।
আয়োজক কমিটি জানায়, উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এবং স্থানীয় ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই আয়োজন।