চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
Our Chandanaish ·
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর সাজাসহ ৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নির্দেশনায় থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান চলে।
গ্রেফতারকৃতরা হলো বরকল ইউনিয়নের সুজন সর্দার (মাদক মামলার সাজাপ্রাপ্ত), গাছবাড়িয়া খানহাটের ব্যবসায়ী কাজী মোহাম্মদ কুদুব উদ্দিন (চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত) এবং দোহাজারীর মুহাম্মদ ইউনুস (বিদ্যুৎ আইনে পরোয়ানাভুক্ত)।
চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।