চন্দনাইশ থানার ওসির রাতভর পূজা মণ্ডপ পরিদর্শন

Our Chandanaish ·

চন্দনাইশ থানার ওসির রাতভর পূজা মণ্ডপ পরিদর্শন।
চন্দনাইশ থানার ওসির রাতভর পূজা মণ্ডপ পরিদর্শন।

চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব দিদারুল হক দিদার গভীর রাতে দায়িত্ব পালন করছেন।

রাত ১টার সময় তিনি সনাতনী সম্প্রদায়ের দুর্গা পূজার মণ্ডপে মণ্ডপে গিয়ে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর নেন এবং পূজা উদযাপন কমিটির সাথে কথা বলেন।

এ সময় সনাতনী ভাইয়েরা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর তারা অনেক বেশি নির্বিঘ্নে ও শান্তিতে পূজা উদযাপন করতে পারছেন।

চন্দনাইশ থানার ওসির রাতভর পূজা মণ্ডপ পরিদর্শন।
চন্দনাইশ থানার ওসির রাতভর পূজা মণ্ডপ পরিদর্শন।

এজন্য তারা চন্দনাইশ-সাতকানিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন এমপি মহোদয় এবং চন্দনাইশ থানার ওসি দিদার ভাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, রাত ১টা বাজেও ওসি সাহেব আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং দায়িত্ব পালন করে যাচ্ছেন।

চন্দনাইশ থানা

আরও পড়ুন

সর্বশেষ খবর