চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৭ (সাত) জনকে গ্রেফতার করেছে।
Our Chandanaish ·
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এ অভিযান চালানো হয়েছে। জানা যায় বৃহস্পতিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম শিকদারের নেতৃত্বে পুলিশ কর্তৃক আটককৃত অপরাধীরা হল নূর মোহাম্মদ ৩৪ রফিক ৩০ সোহেল আজাদ ৩৯ ফজলুল কাদের রবিউল হোসেন হোসেন সাঈদ ২৬ সেলিম উদ্দিন ৪৬ মোঃ জাহাঙ্গীর আলম সোহেল । আটককৃতদের উপজেলার গাছবাড়িয়া, পশ্চিম এলাহাবাদ, সাতবাড়িয়া, জামিজুরি আদর্শ গ্রাম ,থেকে আটক করে। দীর্ঘদিন যাব ত বিভিন্ন মামলায় আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে এসব এলাকা থেকে আটক করা হয়। আটক কৃতদের বৃহস্পতিবারে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম. দিদারুল আলম সিকদার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযান অব্যাহত থাকবে।