চট্টগ্রামে চন্দনাইশে সার ডিলার নিয়োগ: ৮টি ইউনিয়ন- ২টি পৌরসভায় নতুন ১০ ডিলার অনুমোদন
Our Chandanaish ·
চট্টগ্রাম জেলার ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে সার ডিলার নিয়োগের অংশ হিসেবে চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১০ জন ডিলারকে অনুমোদন দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে জারিকৃত এক স্মারকে (সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর ২৮ সেপ্টেম্বর ২০২৬ এর স্মারক) এ অনুমোদনের কথা জানানো হয়।
‘জেলা সার ও বীজ মনিটরিং কমিটি’র সুপারিশকৃত এবং ‘সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি’ কর্তৃক অনুমোদিত আবেদনকারীদের অস্থায়ী ভিত্তিতে নিম্নে উল্লিখিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
চন্দনাইশ উপজেলায় অনুমোদিত ডিলারগণ হলেন:
১. কাঞ্চনাবাদ ইউনিয়ন: মেসার্স শাহ্ ফুটি ট্রেডার্স, প্রো: আবু তাহের, রৌশনহাট বাজার, কাঞ্চনাবাদ।
২. জোয়ারা ইউনিয়ন: নূর এ মোহাম্মদ ট্রেডার্স, প্রো: আবরারুল হক, মোহাম্মদপুর, জোয়ারা ইউনিয়ন।
৩. চন্দনাইশ পৌরসভা: মেসার্স হযরত শাহ্ মাহমুদ এন্টারপ্রাইজ, প্রো: মোঃ মহি উদ্দিন, চন্দনাইশ পৌরসভা।
৪. বরকল ইউনিয়ন: জুন এগ্রো, প্রো: মুহাম্মদ শফিকুল ইসলাম, পাঠানডন্ডী, সুচিয়া, কুসুমডাঙ্গা।
৫. বরমা ইউনিয়ন:মোস্তফা ট্রেডিং, প্রো: জসিমুল হক, বাইনজুরী, ফকিরহাট।
৬. বৈলতলী ইউনিয়ন: মায়ের দোয়া এন্টারপ্রাইজ, প্রো: জিয়াউল হক, দুধ পূকুর পার ১নং ওয়ার্ড, বৈলতলী।
৭. সাতবাড়িয়া ইউনিয়ন: মেসার্স শাহ্ হালিমিয়া এন্টারপ্রাইজ, প্রো: মোঃ মোশারফ হোসাইন, সাতবাড়িয়া, হাজীরপাড়া।
৮. হাশিমপুর ইউনিয়ন: মেসার্স বেলাল স্টোর, প্রো: বেলাল হোসেন, মধ্যম হাশিমপুর, নাজির মোহাম্মদ পাড়া।
৯. দোহাজারী পৌরসভা: মোহাম্মদ হক এজেন্সী, প্রো: আবদুল্লাহ আল নোমান জিহাদ, নাসিরকুল বাজার, দোহাজারী।
১০. ধোপাছড়ি ইউনিয়ন: মেসার্স ইসলাম স্টোর, প্রো: মোঃ নুরুল ইসলাম, চিড়িংঘাটা, রফিক মেম্বারের বাড়ি।
শর্তাবলী:
ক) এই ডিলারশিপ অস্থায়ীভাবে প্রদান করা হবে। ডিলারশিপ প্রদানের তারিখ হতে ০৩ (তিন) মাস সংশ্লিষ্ট ডিলারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। সার ডিলার হিসেবে কার্যক্রম সন্তোষজনক প্রতীয়মান হলে পরবর্তীতে ডিলারশিপ স্থায়ী করা হবে।
খ) ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৬’ এর অনুচ্ছেদ ও উপানুচ্ছেদ ২.০, ৩.০, ৫.০, ৭.০, এবং ৮.০ এ বর্ণিত সংশ্লিষ্ট শর্তাবলী ও নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালিত হয়েছে মর্মে নিশ্চিত হয়ে বর্ণিত আবেদনকারীদের অনুকূলে ডিলারশিপ প্রদান করতে হবে।
গ) ডিলার নিয়োগ ও বাতিলের বিষয়ে সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।