চন্দনাইশে হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি-পায়জামা বিতরণ
আমাদের চন্দনাইশ ·
চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যিবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও পায়জামা উপহার দিয়েছেন সমাজসেবক এবং চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল আজিজ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন পাঞ্জাবি-পায়জামা উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়।
এ বিষয়ে সমাজসেবক আবদুল আজিজ বলেন, "মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
এদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষ আবদুল আজিজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।