হযরত শাহ্সূফী আলী শাহ্ আলী রজা (র.) এর পবিত্র বার্ষিক উরস শরীফ ২০২৬
Our Chandanaish ·
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ, কাঞ্চনাবাদস্থ আলী শাহ্'র দরগাহ কমপ্লেক্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ওরশ শরীফ ও খাজা নুরু মাওলা ওষখাইনীর আস্তানা শরীফের আয়োজন সম্পন্ন হয়েছে।
মারকাযে এশায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদে সিদ্দিকে আকবর (রা.) ও গোলামে আহলে বাইতে রাসূল মুরশিদ কেবলা মাওলানা মীর মোহাম্মদ মঈন উদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশী। তিনি ওষখাইনীরি নূরীয়া বিশ্ব দরবার শরীফ, রুবি গেইট, চট্টগ্রামের গদ্দীনশীন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী বাদে মাগরিব খতমে খাজেগান শরীফ, বাদে এশা তকরীর, রাত ৯টায় মাহফিলে ছেমা এবং রাত ১২টায় তাবারুক বিতরণ, মিলাদ-কিয়াম ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশ শরীফের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, সৈয়দাবাদ, চন্দনাইশ পৌরসভা, মোহাম্মদপুর, কাঞ্চননগর, সাইর মোহাম্মদ পাড়া ও বাদুরপাড়াসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।