চন্দনাইশে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন মির্জা আফরিন ফারজানা পিংকির
Our Chandanaish ·
চন্দনাইশ উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে মির্জা আফরিন ফারজানা পিংকিকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, রাজস্ব শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মির্জা আফরিন ফারজানা পিংকিকে চন্দনাইশ উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হয়েছে। তাঁর এ পদায়নের মাধ্যমে উপজেলা ভূমি প্রশাসনের কার্যক্রমে নতুন সংযোজন ঘটেছে।
