চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার আসামিসহ গ্রেপ্তার ৩
Our Chandanaish ·
চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ, জনাব এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ রাত হইতে সকাল ১০.৩০ ঘটিকা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চন্দনাইশ থানার মামলা নং-০২, তারিখ-০১/০৯/২০২৬খ্রি. ধারা-৩৮০ পেনাল কোড এর আসামী
১। রাকিবুল ইসলাম(১৯) পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-আছিয়া বেগম, সাং-দক্ষিন হারালা, ওয়ার্ড নং-০৫, চন্দনাইশ পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা চট্টগ্রাম। ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা গ্রেফতারকৃত আসামী ২। মোঃ আবুল কাশেম(৪০) পিতা-আব্দুস সালাম, মাতা-নুর জাহান বেগম, ৩। মোঃ মুনছুর আলম(৫৫),পিতা-মৃত আশরাফ আলী, মাতা-মৃত মেহেরুন নেছা, উভয় সাং- নয়াকাটা, ১নং ওয়ার্ড, উত্তর ধুরুং ইউপি, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।