চন্দনাইশে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৪
Our Chandanaish ·
চন্দনাইশ প্রতিনিধি | Our Chandanaish
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) চন্দনাইশ থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে সিআর মামলায় সাজা পরোয়ানা রয়েছে। অন্য তিনজন মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।