চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩
Our Chandanaish ·
চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ, জনাব এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬.০০ রাত ২১/১১/২০২৬ তারিখ হইতে ঘটিকা হইতে ২২/১১/২০২৬ ইংরেজি সকাল ১০.৩০ ঘটিকা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
১।চন্দনাইশ থানার মামলা নং- ০৪ তারিখ-০৮/১০/২০২৪ইং, ধারা-১৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ এর আসামী ইমরান খান টিপু(২২) পিতা-মোঃ ইউসুফ, মাতা-শাহিন আক্তারসাং-সাতবাড়ীয়া, ছলিয়ার পাড়া, ৭নং ওয়ার্ড, সাতবাড়িয়া ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম। চন্দনাইশ থানার মামলা নং- ১০, তারিখ- ২১/১১/২০২৬খ্রী:, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত-২০২০) সনের ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ এর আসামী ২। আইনুদ্দিন সাহিল(২৬), পিতা-মোঃ মহিউদ্দিন, মাতা-নাছিমা খানম, গ্রাম-সাতবাড়িয়া, বহরম পাড়া, ২নং ওয়ার্ড, সাতবাড়িয়া ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম ৩।মোঃ সাজ্জাদ হোসেন জিহান(২৩), পিতা-আব্দুল গনি বাবুর্চী, মাতা-নুরুন নাহার বেগম, গ্রাম-সাতবাড়িয়া, আরিফ সাহ পাড়া, ০৩নং ওয়ার্ড, সাতবাড়িয়া ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।