কাউন্টার ন্যারেটিভ সেলের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চন্দনাইশের আবিরুল হক আবির

Our Chandanaish ·

কাউন্টার ন্যারেটিভ সেলের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চন্দনাইশের আবিরুল হক আবির
কাউন্টার ন্যারেটিভ সেলের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চন্দনাইশের আবিরুল হক আবির

চট্টগ্রামের চন্দনাইশের সন্তান আবিরুল হক আবির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও ডিজিটাল প্রচারণা শাখা ‘কাউন্টার ন্যারেটিভ সেল’-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আবিরুল হক আবির বর্তমানে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চন্দনাইশ উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনের পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের আদর্শ প্রচার এবং অপপ্রচার রোধে ভূমিকা রাখায় তাকে এ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিরুল হক আবির বলেন, দলের এই ক্রান্তিকালে চট্টগ্রাম বিভাগের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব দেওয়ায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দিতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।

এদিকে, আবিরুল হক আবিরের এ অর্জনে চন্দনাইশ উপজেলা ছাত্রদল, ইউসিটিসি ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চন্দনাইশ উপজেলা · রাজনীতি

আরও পড়ুন

সর্বশেষ খবর