আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চন্দনাইশে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল
Our Chandanaish ·
সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর দিক নির্দেশনায় চট্টগ্রামের চন্দনাইশে অবস্থান কর্মসূচি, মশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে
চন্দনাইশ উপজেলা, পৌরসভা, যুবদল, ছাত্রদল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মারুফ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ মহিউদ্দিন, আইনুল হুদা চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান শ্যামা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নুরুল কবির কমিশনার, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর, সহসাধারণ সম্পাদক ওরশেদুল আলম চৌধুরী, যুবদল নেতা অ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন, যুবদল নেতা আবদুস ছবুর, হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও যুবদল নেতা আব্দুল্লাহ আল ফাহিম, মোঃ আমিন, মোঃ নুরুল আবছারসহ উপজেলা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা ও হাশিমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর দিক নির্দেশনায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তাঁরা রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।
বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।