আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশ উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের মশাল মিছিল

Our Chandanaish ·

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশ উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের মশাল মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশ উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের মশাল মিছিল

সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চন্দনাইশে মশাল মিছিল করেছে ছাত্রদল। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের দিক নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রদল ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি পালিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাতে চন্দনাইশ উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মশাল মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরী। সমাবেশে সভাপতির বক্তব্যে এস. এম. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, _“আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নৈরাজ্য চালাতে চায়। ছাত্রদল রাজপথে থেকে তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করবে। চন্দনাইশের মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, _“সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশনা অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ আছি। জনগণের জানমাল রক্ষায় ছাত্রদল সবসময় মাঠে থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বলেন, _“আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ। দেশের শান্তি বিনষ্ট করার যে কোনো অপচেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে।”

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল কবির কমিশনার বলেন, _“সন্ত্রাস ও নৈরাজ্য করে জনগণকে ভয় দেখানো যাবে না। চন্দনাইশের বিএনপি পরিবার অতীতের মতোই আগামীতেও জনগণের পাশে থেকে সকল ষড়যন্ত্র রুখে দেবে।

চন্দনাইশ উপজেলা · রাজনীতি

আরও পড়ুন

সর্বশেষ খবর