চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি এমপি জসীম উদ্দীন আহমেদ

Our Chandanaish ·

চন্দনাইশ প্রতিনিধি | Our Chandanaish

“চেতনায় জাতীয়তাবাদ, বিপ্লবেই মুক্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে ৫ নভেম্বর রাতে সাংসদ এর বাসভবন বদুর পাড়ায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।

চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি এমপি জসীম উদ্দীন আহমেদ
চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি।

সভা থেকে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং দিবসটি সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংসদ সদস্য

আরও পড়ুন

সর্বশেষ খবর