চন্দনাইশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জসীম উদ্দীন আহমেদ

Our Chandanaish ·

চন্দনাইশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জসীম উদ্দীন আহমেদ
চন্দনাইশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জসীম উদ্দীন আহমেদ

চন্দনাইশ প্রতিনিধি | Our Chandanaish

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। চন্দনাইশ উপজেলায় সম্প্রচারিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি।

চন্দনাইশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জসীম উদ্দীন আহমেদ
চন্দনাইশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জসীম উদ্দীন আহমেদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও সুস্থ জীবন গড়তে শেখায়। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে চন্দনাইশের প্রতিটি গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।”

তিনি আরও বলেন, “তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে মাঠে ফিরিয়ে আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ক্রীড়া জাগরণ শুরু হয়েছে। চন্দনাইশের যুব সমাজকে এই জাগরণে সামনের সারিতে থাকতে হবে।”

চন্দনাইশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জসীম উদ্দীন আহমেদ
চন্দনাইশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জসীম উদ্দীন আহমেদ

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য

আরও পড়ুন

সর্বশেষ খবর