চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
Our Chandanaish ·
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পাঁচটি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় এ সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, চন্দনাইশ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন, ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল নোমান জিহাদ ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন বান্ডিল করে মোট ১৫ বান্ডিল ঢেউটিন এবং নয় হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।