চন্দনাইশে বন্যার্ত ২০০ পরিবারের হাতে ২০ হাজার টাকা করে ৪০ লক্ষ টাকা তুলে দিলো উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট

Our Chandanaish ·

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট (UWT)।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের আবেদনের প্রেক্ষিতে এই অর্থ প্রদান করা হয় বলে জানা গেছে।

“FAMILY SUPPORT FLOOD VICTIMS BANGLADESH 2026” কর্মসূচির আওতায় আল মাদানি ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

বিতরণকালে প্রতিটি উপকারভোগী পরিবারকে উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে একটি চিঠি প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, “আসসালামু আলাইকুম, উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট আপনার এবং আপনার পরিবারের প্রয়োজনের জন্য আপনাকে নগদ অর্থ সরবরাহ করছে। আপনি এই জুমাদাল আউয়াল মাসে আমাদের থেকে ২০,০০০ টাকা সহযোগিতা পাচ্ছেন। উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট নিশ্চিত করার চেষ্টা করে যে সমস্ত সাহায্য প্রদান করা হয়, তা সঠিক এবং আপনার মত লোকদের জন্য উপকারী।”

চিঠিতে আরও বলা হয়, সহায়তার পরিমাণের চেয়ে কম পেলে, সাহায্য পেতে কাউকে অর্থ দিতে হলে, বা বিতরণ নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি ট্রাস্টের সাথে হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে।

চন্দনাইশে বন্যার্ত ২০০ পরিবারের হাতে ২০ হাজার টাকা করে ৪০ লক্ষ টাকা তুলে দিলো উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট
চন্দনাইশে বন্যার্ত ২০০ পরিবারের হাতে ২০ হাজার টাকা করে ৪০ লক্ষ টাকা তুলে দিলো উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল নোমান জিহাদ, আল মানাহিল ফাউন্ডেশনের ডিরেক্টর ওমায়ের উদ্দীন, ফরেইন এফেয়্যার্স অফিসার মিরাজ আহমেদ, উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্টের কো-অর্ডিনেটর মুমিনুল হক, ছাত্রদল নেতা মোহাম্মদ আরফান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা।

এ সময় বক্তারা বলেন, বন্যায় ঘরবাড়ি, ফসল ও জীবিকা হারানো পরিবারগুলোর পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। শুধু ত্রাণ নয়, পরিবারগুলো যাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করতে পারে, সেজন্যই নগদ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নগদ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট ও আল মাদানি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ

আরও পড়ুন

সর্বশেষ খবর