মধ্যরাতে এমপি জসীম উদ্দীন আহমেদ এর বাসভবনে প্রতিবন্ধী শিশুর বাবা-মা, তাৎক্ষণিক ২০ হাজার টাকা দিলেন এমপি জসীম, আরও ১ লাখ দেওয়ার ঘোষণা

Our Chandanaish ·

মধ্যরাতে প্রতিবন্ধী শিশুর বাবা-মায়ের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ ।
মধ্যরাতে প্রতিবন্ধী শিশুর বাবা-মায়ের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ ।

চন্দনাইশ প্রতিনিধি | Our Chandanaish

মধ্যরাতেও থেমে থাকেনি মানবিকতা। শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্যের বাসভবনে বদুর পাড়ায় হাজির হন এক অসহায় বাবা-মা।

প্রতিবন্ধী শিশু নাজিফা আক্তারের পিতা-মাতা এ সময় এমপি মহোদয়ের কাছে মেয়ের শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরেন। তাদের কথা মনোযোগ দিয়ে শোনার পর তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন সংসদ সদস্য। একইসঙ্গে পরবর্তীতে আরও ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন তিনি।

জানা গেছে, প্রতিবন্ধী শিশুর বাড়ি চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডের হাজিরপাড়া এলাকায় আবু জাফরের কন্যা। দীর্ঘদিন ধরে চিকিৎসা ও পরিচর্যার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল পরিবারটি।

মধ্যরাতে প্রতিবন্ধী শিশুর বাবা-মায়ের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ ।
মধ্যরাতে প্রতিবন্ধী শিশুর বাবা-মায়ের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ ।

এমপির এ মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিবন্ধী শিশুর পরিবার। এলাকাবাসীও এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য

আরও পড়ুন

সর্বশেষ খবর