চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ মাদকসেবীর কারাদণ্ড, জেলে প্রেরণ
Our Chandanaish ·
চট্টগ্রামের চন্দনাইশে মাদক বিরোধী মোবাইল কোর্টের অভিযানে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় ২৮ ও ২৯ অক্টোবর ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: মো: সোলায়মান (৩১) (পিতা- মোহাম্মদ আলী, সাং- পূর্ব কানাইমাদারী, ০৫ নং ওয়ার্ড, চন্দনাইশ। মামলা নং- ১৪৮/২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৫০০ টাকা অর্থদণ্ড ও ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড), মো: সজীব ইসলাম (৩৪) (পিতা- মৃত ইলিয়াছ, সাং- ভাইতার বাড়ি, উল্লা পাড়া, ০৩ নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা। মামলা নং- ১৭৪/২৬। ১০০ টাকা অর্থদণ্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড), লিটন চন্দ্র দে (৩৮) (পিতা- মৃত নারায়ন চন্দ্র দে, সাং- মধ্যম হাশিমপুর, ০৩ নং ওয়ার্ড, চন্দনাইশ। মামলা নং- ১৪৬/২৬। ৫০০ টাকা অর্থদণ্ড ও ০৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ৩ আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।