চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, তিনজনকে ১২ হাজার টাকা জরিমানা

আমাদের চন্দনাইশ ·

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, তিনজনকে ১২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী খোদার হাট ব্রিজ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে তিনজনকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানকালে লাইসেন্সবিহীনভাবে ট্রাক চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুই ট্রাকচালককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং এক মোটরসাইকেল আরোহীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুর রহমানের নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় ইজারাকৃত বালু পরিবহনের ক্ষেত্রে সড়ক কর্দমাক্ত না করা, ধুলাবালি নিয়ন্ত্রণে রাখা এবং বালুবাহী ট্রাকে উপযুক্ত কাভার ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে জননিরাপত্তা, সড়কের শৃঙ্খলা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

চন্দনাইশ উপজেলা · ৬ নং বৈলতলী ইউনিয়ন · সর্বশেষ

আরও পড়ুন

সর্বশেষ খবর