চন্দনাইশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল কার্যক্রম অব্যাহত - ইউএনও চন্দনাইশ

Our Chandanaish ·

চন্দনাইশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল কার্যক্রম অব্যাহত
চন্দনাইশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল কার্যক্রম অব্যাহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দনাইশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও পুলিশ মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

এ সময় গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনার তথ্য দ্রুত প্রশাসন ও পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

চন্দনাইশ উপজেলা · চন্দনাইশ থানা

আরও পড়ুন

সর্বশেষ খবর