চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুখোমুখি দুই ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

Our Chandanaish ·

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুখোমুখি দুই ট্রাকের ভয়াবহ সংঘর্ষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুখোমুখি দুই ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাগিছাহাট খাঁন বটতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারী দিক থেকে আসা মুরগির বাচ্চা বহনকারী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে খাঁনহাট দিক দিয়ে আসা গাজী পানির ট্যাংক বহনকারী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

চন্দনাইশ, সড়ক দুর্ঘটনা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, হাশিমপুর, ট্রাক সংঘর্ষ
চন্দনাইশ, সড়ক দুর্ঘটনা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, হাশিমপুর, ট্রাক সংঘর্ষ

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, "দুপুরে খাঁন বটতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চন্দনাইশ উপজেলা · যোগাযোগ ও পরিবহন

আরও পড়ুন

সর্বশেষ খবর