চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত
Our Chandanaish ·
চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার হাসপাতালের পুকুর সংলগ্ন অংশে এই সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায় ঘটনার দিন সন্ধ্যা ৮ ঘটিকার সময় চট্টগ্রামমুখী একটি সিমেন্ট পরিবহন গাড়ির সাথে দোহাজারী মুখী অপর একটি সিএনজি হাসপাতালের পুকুর সংলগ্ন সড়কে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজি দুমরে মুছড়ে যায়।

এই সময় সিএনজিতে থাকা তিন যাত্রী মারাত্মক আহত হয। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতির কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে জনাব একদল পুলিশ ঘটনা ঘটনা স্তলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করেন। আটককৃত গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নিয়ে যান। হাই ওয়ে সনদ ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি দুর্ঘটনার বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন আছে বলে জানান।