জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে উপস্থিত এমপি জসীম উদ্দীন আহমেদ
Our Chandanaish ·
চন্দনাইশ প্রতিনিধি | Our Chandanaish
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি।
অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
জাতীয় সংসদের এ অধিবেশনে সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম চলবে।