চন্দনাইশে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

Our Chandanaish ·

চন্দনাইশে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
চন্দনাইশে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ মোট পাঁচজন গ্রেপ্তার। ছবি সোর্স: চন্দনাইশ থানা পুলিশ

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নিয়মিত মামলার আসামি এবং দুজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে চন্দনাইশ থানার ৪ নম্বর মামলায় (তারিখ ৬ নভেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা) হত্যার ঘটনায় জড়িত আয়শা আক্তার ওরফে বাছুনীকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তিনি দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চাগাচর মাতব্বর বাড়ির মৃত মো. ইউছুফ আলীর মেয়ে।

এ ছাড়া চন্দনাইশ থানার ২ নম্বর মামলায় (তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৮০ ধারা) চুরির ঘটনায় জড়িত মো. আবদুল খালেককে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের পেকুয়া থানার মৌলভীপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।

মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় (মামলা নম্বর ০২(১০)২০২৬, জিআর ১৫৩/২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(খ) অনুচ্ছেদ) গ্রেপ্তার হয়েছেন নারায়ণ সর্দার (২৭)। তিনি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানদণ্ডি সর্দার পাড়ার মৃত সন্তু সর্দারের ছেলে।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সিআর ৭৬/১৪ (চন্দনাইশ) মামলার (দণ্ডবিধির ৪১৭ ধারা) আসামি ইছহাক মিয়া। তিনি উপজেলার ঈদপুকুরিয়া এলাকার মৃত ছুরত আলীর ছেলে। অন্যজন সিআর ৭৭৪/২৬ (চন্দনাইশ) মামলার (দণ্ডবিধির ৩৭৯/৩২৩ ধারাসহ পিতা-মাতার ভরণপোষণ-সংক্রান্ত আইন) আসামি মো. ইয়াছিন। তিনি চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানা

আরও পড়ুন

সর্বশেষ খবর