চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
Our Chandanaish ·
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে ২টি জিআর ও ১টি সিআর পরোয়ানাভুক্ত মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম) এর দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন: চন্দনাইশ থানার মামলা নং-৭(১)২৬, জিআর-৭/২৬, ধারা-৩৯৪ এর আসামি ফারুক আহমদ সুয়ন (৩১)। তিনি গাছবাড়িয়া মাইজপাড়া এলাকার মোঃ সোলেমানের ছেলে। চন্দনাইশ থানার মামলা নং-৮(৩)২২, জিআর-৫৪/২২, ধারা-৩৭৯/৪১১ এর আসামি মোঃ আরিফ (২৩)। তিনি দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড উল্লাপাড়া এলাকার আলী আকবরের ছেলে।
সিআর-২৫৭/২০ (চন্দনাইশ), ধারা - ৪৪৭/ ৪২৭/ ৩৭৯/ ৫০৬/৩৪ এর আসামি টুটুল নাথ। তিনি সাতবাড়িয়া নাথ পাড়া এলাকার মৃত অজিত কুমার নাথের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।