চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবদুর রহমান ইউনও মহোদয়,হাসিমুখে মানুষের পাশে থাকা, মানবিকতায় প্রশাসনের দায়িত্ব পালনে এভাবেই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন।
আমাদের চন্দনাইশ ·
মানুষ তাঁদের সুন্দর ব্যবহার, আন্তরিকতা, হাসিমুখ এবং কর্মনিষ্ঠার মাধ্যমে খুব সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তেমনই একজন কর্মকর্তা হলেন জনাব আবদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, চন্দনাইশ উপজেলা চট্টগ্রাম ।হ
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ আবদুর রহমান কর্মজীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন জনপ্রশাসন কর্মকর্তা। চন্দনাইশের যোগদানের আগে ২০২৪ সালের ১৭ নভেম্বর বিদায়ী ইউএনও মোঃ সিফাত উদ্দিনের কাছ থেকে দায়িত্ব নেন মোঃ আবদুর রহমান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা এবং ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ছিলেন। এর আগে কুমিল্লা সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নোয়াখালী জেলার কৃতি সন্তান তিনি।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রাসেল ইকবালকে নিয়োগ দিয়ে বুধবার (১৮ মার্চ) আদেশ জারি করা হয়েছে।
তিনি ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসে ন্যস্ত ছিলেন।
একই আদেশে কুমিল্লার মুরাদনগরের ইউএনও মো. আবদুর রহমানকে কুতুবদিয়ার ইউএনও করা হয়েছে।তার পরে ইউএনও মোঃ আবদুর রহমান কে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।একজন কর্মকর্তার প্রকৃত সার্থকতা শুধু তাঁর দাপ্তরিক পদমর্যাদায় নয়, বরং সাধারণ মানুষের কাছে তিনি কতটা আপন হয়ে উঠতে পেরেছেন, তার মধ্যেই নিহিত।
হাসিমুখে মানুষের সঙ্গে কথা বলা, সাধারণ মানুষের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা, তাঁদের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং যথাসাধ্য সমাধানের উদ্যোগ নেওয়া—এসব গুণই একজন জনবান্ধব কর্মকর্তার পরিচয় বহন করে।
প্রশাসনের দরজা যখন সাধারণ মানুষের জন্য সহজে উন্মুক্ত থাকে, যখন একজন অসহায় মানুষ তাঁর সমস্যার কথা নির্ভয়ে বলতে পারেন, তখনই জনপ্রশাসনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়।
জনাব মোঃ আবদুর রহমান মতো কর্মকর্তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। চন্দনাইশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা, গ্রামীণ উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিটি ক্ষেত্রে তাঁর আন্তরিক প্রচেষ্টা আরও সুন্দর ও সম্ভাবনাময় চন্দনাইশে গড়ে তুলতে ভূমিকা রাখুক।
মনে রাখতে হবে, একজন ভালো প্রশাসক শুধু নিয়মের মধ্যে দায়িত্ব পালন করেন না, তিনি মানুষের দুঃখ-কষ্টও অনুভব করেন। তাঁর হাসিমুখ, বিনয়ী আচরণ এবং মানুষের কথা শোনার মানসিকতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে।
শুভকামনা ও অভিনন্দন জনাব মোঃ আবদুর রহমান ইউনও মহোদয়।
আপনার কর্মদক্ষতা, সততা, মানবিকতা ও সুন্দর ব্যবহারের মাধ্যমে চন্দনাইশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করুন। আপনার হাত ধরেই এগিয়ে যাক চন্দনাইশ উপজেলা , প্রতিষ্ঠিত হোক জনবান্ধব ও মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মানুষের জন্য কাজ করুন, মানুষের ভালোবাসায় বেঁচে থাকুন।