চন্দনাইশে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আমাদের চন্দনাইশ ·
কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সাতঘাটিয়া পুকুর পাড়স্থ চন্দনাইশ মেটারনিটি-শিশু জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে চন্দনাইশ উপজেলায় ভোরের চেতনা চন্দনাইশ উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ভোরের চেতনার চন্দনাইশ প্রতিনিধি জাহেদ হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ মেটারনিটি-শিশু জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রনি বড়ুয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে মনির, সমাজসেবক শাখাতুল গনি শাখা, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাওলানা এমদাদুল ইসলাম আল-কাদেরী ও মাহামুদুল হাসান আসিফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্যের সন্ধানে প্রতিদিন — এই স্লোগানকে ধারণ করে জাতীয় দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে আসছে। সত্য ও ন্যায়ের পক্ষে এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পত্রিকার সাফল্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।